২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | রাত ১২:১৮

সৌদি রাজপুত্রের মৃত্যু

Google+ Pinterest LinkedIn Tumblr +

সৌদি আরবের রাজপুত্র আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন তুর্কি আল সাউদ মারা গেছেন। শনিবার (১৫ আগস্ট) রাজধানী রিয়াদে তার জানাজা অনুষ্ঠিত হবে। দেশটির বার্তা সংস্থা এসপিএ’র বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

রাজপুত্র আবদুল আজিজ ১৯৬২ সালের ২৭ অক্টোবর রিয়াদে জম্মগ্রহণ করেন। সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের পঞ্চম পুত্র ছিলেন তিনি। ব্রিটেনের হার্ডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন এবং অর্থনীতি বিষয়েও ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৯১ সাল থেকে সৌদি আরবের ন্যাশনাল গার্ডের বিভিন্ন পদে দায়িত্ব পালন শুরু করেন। যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজের উপদেষ্টা হিসেবেও কাজ করেন। ২০১১ সালে বাদশাহ আবদুল্লাহর পক্ষ থেকে উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। সূত্র : আরব নিউজ।

Share.

Comments are closed.