যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় ৮৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ ও দৌলতপুর মাঠে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, এ ঘটনায় অনুপ্রবেশের অভিযোগে ১১ সি ধারায় মামলা করে আটক সবাইকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২৫ নারী, ৩৬ পুরুষ ও ২৪টি শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।
বিজিবি জানায়, সীমান্ত পথে অবৈধভাবে বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশু ভারত থেকে দেশে ফিরছিল। খবর পেয়ে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় পৃথকভাবে অভিযান চালায়। এ সময় পুটখালী চরের মাঠ এলাকা থেকে ৫৫ জন ও দৌলতপুর মাঠ থেকে ৩০ জন বাংলাদেশিকে আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পাচারকারীরা পালিয়ে যায়।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…