নিজস্ব প্রতিবেদক: ফেসবুক ও ইউটিউবে ফেক আইডি খুলে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে কয়েকটি আইডির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো: সেলিম খান।
২১ জুলাই মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় তিনি এই সাধারণ ডায়েরি করেন। সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি। তিনি একাধিক গণমাধ্যমের কর্ণধার। এছাড়া দেশের সুনামখ্যাত চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার মালিক।
অভিযোগ সূত্রে জানা যায়, ইউটিবে কথিত চ্যানেল জনতা টিভি, অনুসন্ধান টিভি ও ফেসবুকে সুমন বেপারীসহ বেশ কিছু ফেক আইডি থেকে গণমানুষের নেতা সেলিম খানের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে। কথিত এসব ইউটিউব চ্যানেলের নামের সাথে টিভি শব্দ যুক্ত থাকলেও নেই কোনো অনুমোদন ও যোগাযোগের ঠিকানা।
ফেসবুক ও ইউটিউবে ফেক আইডি খুলে এই চক্রটি দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও জননন্দিত জনপ্রতিনিধি এবং রাজনৈতিকবৃন্দের ছবি ব্যবহার করে মিথ্যা, গুজব ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।
সরকারের ভাবমূর্তিক্ষুন্ন করতে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ চক্রটি মাঠে নামলেও ফেসবুক ও ইউটিউবে নাম-ঠিকানা ব্যবহার না করায় ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। তাই চক্রটির অপতৎপরতা বন্ধসহ মূলহোতাদের গ্রেফতারে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো: সেলিম খান।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…