Categories: বিনোদন

দ্রুত আরোগ্য কামনা ঐশ্বরিয়ার সাবেক প্রেমিকের

প্রথমে এলো বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ও তাঁর সন্তান অভিষেক বচ্চনের আক্রান্ত হওয়ার খবর। বিগ বির কোটি কোটি ভক্ত-অনুরাগীর উৎকণ্ঠার মধ্যেই চলে এলো আরো একটি দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হন অমিতাভের পুত্রবধূ ও অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তাঁর কন্যা আরাধ্যা। আর এমন খবরে বাড়ে উদ্বেগের মাত্রা। বিশ্বজুড়ে থাকা অগণিত গুণমুগ্ধ অমিতাভের পরিবারের জন্য শুভকামনা জানাতে থাকেন। বাদ জাননি বলিউড অভিনেতা ও ঐশ্বরিয়ার প্রাক্তন প্রেমিক বিবেক ওবেরয়ও।

ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, ঐশ্বরিয়া ও আরাধ্যাসহ তাঁদের পরিবারের জন্য নিজের প্রার্থনার কথা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছেন বিবেক। ঐশ্বরিয়া ও তাঁর মেয়ে আরাধ্যার ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘পরিবারের সবার ভালো থাকা ও দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা রইল।’

অপর এক টুইটে বিবেক লেখেন, ‘স্যার বচ্চন ও জুনিয়র বচ্চনের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা সবাই আপনাদের জন্য প্রার্থনা করছি। দ্রুত সুস্থ হয়ে উঠুন। যত্ন নিন।’

অমিতাভ ও অভিষেকের করোনার ফল পজিটিভ আসার পর দ্রুতই ঐশ্বরিয়া রাই বচ্চন, তাঁর আট বছরের কন্যা আরাধ্যা বচ্চন ও জয়া বচ্চনের করোনা পরীক্ষা করানো হয়। এতে ঐশ্বরিয়া ও আরাধ্যার করোনা পজিটিভ আসে। তবে জয়া বচ্চনের ফল নেগেটিভ।

রোববার (১২ জুলাই) ‘দ্য শ্যাডো ইন দ্য শ্যাডো’ অভিনেতা অভিষেক বচ্চন জানিয়েছেন, তাঁর স্ত্রী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও কন্যা আরাধ্যা বাড়িতে সেলফ আইসোলেশনে থাকবেন। একাধিক টুইটে অভিষেক আরো জানান, চিকিৎসকেরা অন্য কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তিনি ও তাঁর বাবা হাসপাতালে থাকবেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago