Categories: বিনোদন

এন্ড্রু কিশোরের ছবি জড়িয়ে কাঁদতে কাঁদতে দেশে ফিরলেন মেয়ে

‌‘মৃত্যুশয্যায় বারবার ছেলে-মেয়েদের খোঁজ করছিলেন এন্ড্রু কিশোর। জানতে চেয়েছিলেন ছেলে-মেয়েদের অস্ট্রেলিয়া থেকে দেশে পৌঁছাতে কতদিন সময় লাগবে?’ ছেলে-মেয়েরাও বাবাকে জীবিতই দেখতে চেয়েছিলেন। কিন্তু করোনা আক্রান্ত পৃথিবী সঠিক সময়ে বাবার কাছে পৌঁছাতে দেয়নি তাদের।

শেষ দেখাটা আর হলো না! সবাইকে কাঁদিয়ে ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে না ফেরার দেশে চলে গেছেন বাংলা গানের মহারাজ। বাবার মৃত্যুর এক সপ্তাহ পরে অবশেষে দেশে এসে পৌঁছলেন এন্ড্রু কিশোরের মেয়ে এন্ড্রু সঙ্গা।

মৃত্যুর কয়েক দিন আগে এন্ড্রু কিশোর বলে যান, হঠাৎ চলে গেলেও ছেলে-মেয়েদের শেষ দেখার জন্য যেন অপেক্ষা করা হয়। তাই তো মৃত্যুর পরও এই অপেক্ষা।

আজ সোমবার (১৩ জুলাই) রাজশাহী শহরের বাবার কাছে এসে পৌঁছেন সঙ্গা। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস।

তিনি জানান, সোমবার সকালে সঙ্গা রাজশাহী শহরে এসে পৌঁছেছেন। অস্ট্রেলিয়ায়ই বাবা এন্ড্রু কিশোরের একটি ছবি বাঁধাই করেছিলেন তিনি। বাবার ছবি বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে দেশে ফিরেছেন এন্ড্রু সঙ্গা। এছাড়া নিজেই ডিজাইন করে এনেছেন বাবার শেষ আয়োজনের ব্যানার।

এদিকে বাবার মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার দেশে ছুটে আসেন এন্ড্রু কিশোরের ছেলে সপ্তক। রাজশাহীতে এসেই ছুটে যান হাসপাতালে বাবাকে দেখতে। কফিনে মোড়ানো বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধার জন্য এন্ড্রু কিশোরকে নেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়েছে। করোনার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত বাতিল করেছে বলে শোনা গেছে।

১৫ জুলাই সকালে প্রথমেই রাজশাহী শহরের স্থানীয় চার্চে নেওয়া হবে এন্ড্রু কিশোরের মরদেহ। এরপর তাকে নিয়ে আসা হবে রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় যাবেন এদেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago