পৃথিবীর দিকে ধেয়ে আসছে উজ্জ্বল ধুমকেতু

ধুমকেতু মহাকাশের এক আজব বস্তু। মাঝে মাঝেই আমাদের আকাশে ধূমকেতু উদয় হয়। কিছুদিন পর আবার তা হারিয়েও যায়। দেখতে অনেকটা ঝাঁটার মতো। কারো কারো আবার লেজ আছে। লাস্যময়ী রোমাঞ্চকর রূপ নিয়ে এবার তীব্র গতিবেগে পৃথিবীর দিকে ছুটে আসছে আরেকটি ধূমকেতু। তার আলোর ছটার পরিধি কয়েক কিলোমিটার দীর্ঘ। তবে সে শীতল। সে একাই নিজের খেয়াল খুশিতে ঘুরে বেড়ায় মহাকাশে।

দীর্ঘদিন সূর্যের প্রেমে হাবুডুবু খেয়ে তার চারপাশেই চক্কর কাটছিল। এখন তার লক্ষ্য পৃথিবী। দুরন্ত গতিতে সে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। তার রূপ দেখে স্তম্ভিত মহাকাশ বিজ্ঞানীরা। বিজ্ঞানের খাতায় কলমে ধুমকেতুটির নাম সি/২০২০ এফ৩। নাম ‘নিওওয়াইস’।

যাযাবর হয় এই ধরণের ধূমকেতু। এক জায়গায় বেশিদিন থাকে না। অজানা উদ্দেশে ছুটে বেড়ায়  মহাকাশে। সৌরমন্ডলে তাদের খুব একটা দেখা যায় না। তবে মাঝে মাঝেই উদয় হয় এরা। আর তখনই তাদের নিয়ে চর্চায় মাতেন বিজ্ঞানীরা। আর আমজনতা একঝলক তাকে দেখার জন্য মহাকাশে হন্যে হয়ে খুঁজতে থাকে। এবার ‘নিওওয়াইস’কে নিয়ে চর্চা শুরু হয়েছে জ্যোতির্বিজ্ঞানীমহলে। উজ্জ্বল আলোয় আলোকিত হবে উত্তর গোলার্ধের মহাকাশ।

এখন প্রশ্ন কবে দেখা যাবে এই লাস্য়ময়ী ধূমকেতু নিওওয়াইসকে? খুব দেরি নেই। বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৪ জুলাই মহাকাশে স্পষ্ট হয়ে জ্বলজ্বল করে উঠবে ধূমকেতু ‘নিওওয়াইস’। এরপর একটু একটু করে এগিয়ে আসবে নিজের রূপের ছটা দেখাতে। ২২ থেকে ২৩ জুলাই আরো রূপসী হয়ে উঠবে ধূমকেতু।

তবে এই ধুমকেতুর বংশ পরিচয় জানেন না বিজ্ঞানীরা। সে সূর্যের মায়া ত্যাগ করে এখন পৃথিবীর প্রদক্ষিণ লক্ষ্যে নিয়োজিত। তবে এই ধূমকেতুর সৌরমন্ডল ঘুরে দেখার আঁচ মার্চ মাসেই পেয়েছিলেন বিজ্ঞান মহল। তারা জানিয়েছেন, উত্তর আকাশে খালি চোখে দেখা যাবে নিওওয়াইসকে। জানা যাচ্ছে, পাথর, গ্যাস আর বরফে তৈরি আগমনী ধূমকেতু। তার শরীরে রয়েছে পরিমন্ডল। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago