২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১২

‘আমি এখনো বেঁচে আছি’, কবর থেকে ভেসে আসছে আওয়াজ!

Google+ Pinterest LinkedIn Tumblr +

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তান্ডলিয়ান ওয়ালার একটি কবরস্থানের ভেতর থেকে মানুষের আওয়াজ শোনা যাচ্ছে! এ ঘটনায় ওই অঞ্চলের স্থানীয় লোকজনের মধ্যে রীতিমতো ভয় কাজ করছে বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে পাকিস্তানের স্থানীয় একটি নিউজ চ্যানেল প্রতিবেদন প্রকাশ করেছে।

সেখানে বলা হয়, কবরস্থান থেকে একজন ব্যক্তির আওয়াজ শুনেছেন স্থানীয়রা। ওই ব্যক্তি সাহায্য চেয়ে বলছেন, ‘আমি এখনো বেঁচে আছি। সাহায্য করুন আমাকে।’

এ খবরের পর চাঞ্চল্য সৃষ্টি হতেই পরবর্তীকালে খোঁজ নিয়ে জানা যায়, কিছু দিন আগেই ধস নামার কারণে কবরের ভেতরে পড়ে গিয়েছিলেন ওই ব্যক্তি।

পাকিস্তানের ওই নিউজ চ্যানেল জানায়, নিকটস্থ এক ব্যক্তির মৃত্যুর পর তার কবর জিয়ারত করতে কবরস্থানে গিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই ভূমিধ্বসের কারণে কবরের ভেতরে আটকে পড়েন তিনি।

Share.

Comments are closed.