আবারও চীন-রাশিয়া মিলে নস্যাৎ করে দিল পশ্চিমাদের ষড়যন্ত্র

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সিরিয়া বিষয়ক একটি প্রস্তাবে ভেটো দিয়ে পশ্চিমাদের ষড়যন্ত্র রুখে দিল একসঙ্গে চীন ও রাশিয়া। ওই প্রস্তাবে সিরিয়ার কেন্দ্রীয় সরকারের কোনও রকম অনুমতি ছাড়াই দেশটিতে মানবিক ত্রাণ পাঠানোর কথা বলা হচ্ছিল।

ওই প্রস্তাবটিতে বলা হয়েছিল, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুমোদন ছাড়াই দু’টি সীমান্ত ক্রসিং দিয়ে ছয় মাসের জন্য সিরিয়ায় মানবিক ত্রাণ পাঠানো হবে। কিন্তু শুক্রবার রাতে এই বিষয়ের উপর ভোটাভুটি হলে তখন রাশিয়া এবং চিনের প্রতিনিধিরা প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়। এ নিয়ে তিন বার এই দুই দেশ সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনকারী প্রস্তাবে ভেটো দিল।

পশ্চিমা দেশগুলি বেশ কিছুদিন ধরেই সিরিয়া বিষয়ক এই প্রস্তাব অনুমোদনের চেষ্টা করে আসছিল। যদিও রাশিয়া ছিল এটির তীব্র বিরোধী। রাশিয়ার বক্তব্য, সিরিয়া বিষয়ক যে কোনও সিদ্ধান্ত বাশার আল-আসাদ সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই করতে হবে কারণ যাতে সন্ত্রাস বিরোধী যুদ্ধে বিঘ্ন না ঘটে।

মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে ইহুদিবাদী ইসরাইলের অনুকূলে বদলে দেওয়ার লক্ষ্যে আমেরিকা, সৌদি আরব ও তাদের আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় ২০১১ সাল থেকে সিরিয়ার ওপর হিংসা চাপিয়ে দেওয়া হয়। তবে সিরিয়ার সেনাবাহিনী গত দুই বছরে বিদেশি মদদপুষ্ট প্রায় সবগুলো সন্ত্রাসী গোষ্ঠীকে পরাজিত করে প্রায় গোটা দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago