নতুন পাঠ্যবইয়ে ভুলের জন্য দায়ীদের কাওকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রাথমিক ও মাধ্যমিকের বিভিন্ন বইয়ে ভুলের কারণে সমালোচনার মধ্যে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।
নাহিদ বলেন, ভুলত্রুটির বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) একটি কমিটি করেছে। কেন হল, কারা দায়ী- তা বের করা হবে। প্রাথমিকভাবে দুইজনকে চিহ্নিত করে ওএসডি করা হয়েছে।
তদন্ত প্রতিবদনের আলোকে দায়ী সবার বিরুদ্ধে পরিপূর্ণ শাস্তির দিকে যাওয়া হবে জানিয়ে তিনি বলেন, যারা ভুলত্রুটি করেছেন রেহাই পাওয়ার যোগ্য না। বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নের কারণে আন্তর্জাতিক টেন্ডারসহ নানা জটিলতায় প্রাথমিকের বই পরিমার্জন ও ছাপানোর ক্ষেত্রে এনসিটিবির সময় কম পাওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ভুল-ত্রুটির সংশোধনী দেওয়া হবে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ভুল ত্রুটি হতেই পারে। তারপরও বই পাচ্ছে আনন্দ করছে, উৎসব করছে। কেবল ভুল তুলে ধরে এগুলোকে নিরুৎসাহিত করে ছাত্র-ছাত্রীদের হতাশ করে দেওয়া ঠিক না। বছরের প্রথম দিন ৪ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ২০১ জন শিক্ষার্থীর হাতে এবার ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার বই ও শিক্ষা উপকরণ বিতরণ করে সরকার। সেসব বইয়ে এবার ভুলের ছড়াছড়ির কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…