সরোজ খান ও শাহরুখ খান
না ফেরার দেশে চলে গেলেন বলিউডের মাস্টারজি সরোজ খান। তার মৃত্যুর পর শোক জানিয়ে অনেক স্মৃতিকথা জানাচ্ছেন বলি সেলেব্রেটিরা।
সরোজকে ‘প্রকৃত শিক্ষক’ বলে স্মৃতিচারণ করেছেন বলি বাদশাহ শাহরুখ খান।
এর আগে ২০১৮ সালে টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, তাকে প্রকাশ্যেই চড় মেরেছিলেন সরোজ খান।
মতের সঙ্গে মেলেনি। তাই রাখঢাক না করেই কিং খানের গালে চড় কষিয়ে দিয়েছিলেন ‘মাস্টারজি’।
অবশ্য তখনও কিং খান হয়ে ওঠেননি শাহরুখ।
শাহরুখ বলেছিলেন, আমার ক্যারিয়ারের শুরু দিকের কথা। স্পষ্ট মনে আছে। আমি তখন তিনবেলাই কাজ করছি। সরোজজিকে বলেছিলাম, এত কাজ হাঁপিয়ে গেছি। তিনি সেকথা শুনে আমার গালে চড় মারেন। উপদেশ দিয়েছিলেন, ‘আমার অনেক কাজ’ এ কথা কোনো দিন বলবে না। কারণ অনিশ্চয়তার গ্ল্যামার জগতে কে যে কখন উপরে উঠে যাবে আর কেই বা এক ঝটকায় নেমে যাবে নীচে, তা কেউ জানে না।
সরোজের সেই চড় থেকেই শিক্ষা নিয়েছেন শাহরুখ। তিনি জানিয়েছিলেন, সরোজের সেই উপদেশের পর যত কাজই থাকুক চাপ লাগে না তার।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…