বচ্চন পরিবারে আবারও খারাপ খবর। অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের পর এ বার করোনা-রিপোর্ট পজিটিভ এল ‘বচ্চন বহু’ ঐশ্বর্যা রাই বচ্চন এবং অমিতাভের আট বছরের নাতনি আরাধ্যা বচ্চনের। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে রবিবার দুপুরে টুইট করে সে কথা জানান। তিনি লেখেন, “ঐশ্বর্যা এবং আরাধ্যা করোনায় আক্রান্ত। বচ্চন পরিবারের দ্রুত আরোগ্য কামনা করছি।”
যদিও জয়া বচ্চন এবং অমিতাভ-কন্যা শ্বেতা নন্দার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। শ্বেতার দুই সন্তান অগস্ত্য এবং নভ্যা নভেলির করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই স্যানিটাইজ করা হচ্ছে বচ্চন পরিবারের বিলাসবহুল আবাসন ‘জলসা’।
শনিবার জয়া বচ্চন এবং ঐশ্বর্যার অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ভক্তরা। কিন্তু আজ, রবিবারলালারসের নমুনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে ঐশ্বর্যা এবং তাঁর কন্যার। বচ্চন পরিবারের এই খবরে উদ্বিগ্ন ভক্তরা। এ দিকে অমিতাভ বচ্চনের দ্বিতীয়বার করোনা রিপোর্ট পজিটিভ আসায় চিন্তা আরও বেড়েছে অনুরাগীদের। যদিও নানাবতী হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত অমিতাভের অবস্থা স্থিতিশীল, মৃদু উপসর্গ রয়েছে। আগের থেকে ভাল আছেন অভিষেক বচ্চনও।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…