করোনা থেকে সুস্থ হয়ে যা বললেন পাকিস্তানি ওপেনার

করোনাভাইরাসকে ভয় পাওয়ার কিছু নেই। আবার হালকাভাবে নিলেও বিপদ। আতঙ্কিত হওয়া যাবে না, তবে সতর্ক থাকতে হবে। সবার প্রতি এমন পরামর্শই পাকিস্তানি ক্রিকেটার তৌফিক উমরের।

সপ্তাহ দুয়েক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন পাকিস্তানি এই ওপেনার। তবে ভক্তদের জন্য স্বস্তির খবর, সুস্থ হয়ে উঠেছেন তিনি। করোনা আক্রান্ত সময়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে এই ক্রিকেটার বলেন, ভাইরাসটিকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত সবার।

পাকিস্তানে করোনা পরিস্থিতি মোটেই ভালো নয়। দেশটিতে ৯৩ হাজারের অধিক মানুষ এই রোগটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে। মারা গেছেন ২ হাজারের বেশি।

পাকিস্তানের ক্রিকেট অঙ্গনেও পড়েছে করোনার ভয়াল থাবা। চলতি সপ্তাহেই দুজন প্রথম শ্রেণির ক্রিকেটার রিয়াজ শেখ আর জাফর সরফরাজ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তৌফিক উমরের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে তাই বিচলিত হয়ে পড়েছিলেন তার ভক্তরা।

পাকিস্তানের হয়ে ৪৪ টেস্ট আর ২২টি ওয়ানডে খেলা বাঁহাতি এই ওপেনার গত দুই সপ্তাহ আইসোলেশনে ছিলেন। পরিবার থেকে ছিলেন দূরে। সব নিয়ম মেনে চিকিৎসা নিয়েছেন। অবশেষে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

‘ইন্ডিয়া টিভি’র সঙ্গে আলাপকালে তৌফিক তার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, ‘আমি সবাইকে বলব, তারা যেন নিজেদের খেয়াল রাখেন এবং কোভিড-১৯ ভাইরাসকে সিরিয়াসলি নেন। সামাজিক দূরত্ব এবং সুরক্ষার মধ্যে থাকতে হবে সবাইকে। আমি দুই সপ্তাহ আলাদা ছিলাম, পরিবারের শিশু এবং বয়স্কদের কাছ থেকে দূরে ছিলাম।’

পাকিস্তানের এই ওপেনার যোগ করেন, ‘আমি মানুষকে বলব, টেস্টে পজিটিভ আসলে ভয় পাওয়ার কিছু নেই। বরং আমার পরামর্শ হলো, সবাই যেন তার ইমিউন সিস্টেম (রোগ প্রতিরোধ ক্ষমতা) বাড়ানোর প্রতি জোর দেন।’

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago