জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন (ছবি : সংগৃহীত)
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা থেকে জ্বর ও সর্দি অনুভব করলে শনিবার (৬ জুন) সকালে তিনি নমুনা দেন। নমুনা পরীক্ষায় বিকেলে ফল পজিটিভ আসে।
জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের করোনা পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম।
কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত বলেন, ডিসি সুস্থ আছেন। হোম কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। সুস্থতার জন্য জেলা প্রশাসক মো. আসলাম হোসেন সবার দোয়া চেয়েছেন।
আহমেদ সাদাত বলেন, দেশে করোনা ধরা পড়ার পর থেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন অসহায় মানুষের পাশে ছিলেন। শুক্রবার ছুটির দিনেও তিনি অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
এদিকে, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ল্যাব থেকে আরও সাতজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে কুষ্টিয়ায় ১১১ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…