মাশরাফির অবসর: কোনটা গুজব কোনটা আসল?

মাশরাফিকে নিয়ে বোর্ড সভাপতির বক্তব্যের কোনটা গুজব কোনটা আসল! জয়ন্ত লেলে আগের দিন যা বলতেন, পরের দিন তা অবলীলায় অস্বীকার করতেন। এ জন্যই সংবাদমাধ্যম বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাবেক সচিব জয়ন্ত লেলের নাম দিয়েছিল ‘ডিনায়াল লেলে’।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসানকে অবশ্য দুরকম কথা বলতে শোনা গেছে এক দিনেই। আর সেটি গত পরশু। টি-টোয়েন্টি থেকে মাশরাফি বিন মর্তুজার অবসর নিয়ে দুপুরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এক রকম বললেও রাতে আরেকটিকে বলেছেন অন্য রকম। একটিকে বলেছিলেন, নিউজিল্যান্ডে শেষ টি-টোয়েন্টির আগে সংক্ষিপ্ততম ফরম্যাটকে মাশরাফির বিদায় জানানোর কথা কানে আসতেই তিনি ঘোষণাটি দেশে এসেই দেওয়ার নির্দেশনা দিয়েছেন। অথচ রাতেই আরেকটি চ্যানেলকে বলে দেন মাশরাফির অবসর নেওয়ার বিষয়টি গুজব!
তা নিয়েই গত পরশু সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে সবখানে বিভ্রান্তি। যে বিভ্রান্তি ছড়ানোর জন্য সাধারণ মানুষ বিসিবি সভাপতিকেই দাঁড় করাচ্ছিল কাঠগড়ায়। তাই পরদিনই ‘ড্যামেজ কন্ট্রোল’-এ উদ্যোগী নাজমুল ধানমণ্ডিতে তাঁর কর্মস্থলে গতকাল দুপুরে আরেকটি সংবাদ সম্মেলন ডেকে মাশরাফির অবসর নিয়ে দেন এ ব্যাখ্যা, “আমি মনে-প্রাণে বিশ্বাস করি মাশরাফির সঙ্গে আমার যে সম্পর্ক, তাতে আমার সঙ্গে আলাপ না করে অন্তত এরকম কোনো সিদ্ধান্ত নেবে না সে। আজ সকালে সে নিজেও আমাকে তা-ই বলল, ‘আমি এরকম কিছু যদি করিই, আপনার সঙ্গে আলাপ না করে কি করব?’ সুতরাং বাস্তবতা হলো, যে কথাটি এসেছে তা সঠিক নয়। ” অথচ আগের দিনই বেসরকারি টেলিভিশন যমুনাকে তিনি বলেছিলেন, “আমাকে সিইও সুজন (বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী) ফোন করে জিজ্ঞেস করল, ?‘আপনি কিছু শুনেছেন? মাশরাফি আপনাকে কিছু বলেছে?’ আমি বললাম, ? ‘না তো। ’ সুজনের কাছ থেকেই শুনলাম, মাশরাফি নাকি ঘোষণা দেবে যে এটাই (সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি) ওর শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। শুনে আমি বললাম, ‘ওকে বলে দাও, ঘোষণা দিলে সেটা বাংলাদেশে এসে আনুষ্ঠানিকভাবেই দেবে। ওখানে কেন?’ আমি এটাই বলে দিয়েছি। ’’

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago