যুদ্ধের হুমকি দিয়েও ‘শান্তির খোঁজে’ ভারত-চীন

সীমান্তের বিরোধ মেটাতে অবশেষে ‘শান্তিপূর্ণ’ সমাধানে রাজি হয়েছে ভারত এবং চীন। অথচ গত কয়েক দিন ধরে দেশ দুটি একে অপরকে রীতিমতো যুদ্ধের হুমকি দিয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় শুক্রবার বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।

চীন থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র গেঞ্জ শুয়াং বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘সীমান্তের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল এবং নিয়ন্ত্রণযোগ্য।’

শুয়াং বলেন, ‘কূটনৈতিক এবং সামরিক মাধ্যমে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে। সঠিকভাবে প্রাসঙ্গিক সমস্যা সমাধান করতে উভয় পক্ষই কাজ করছে।’

ভারত-চীন সীমান্তের তিনটি সেক্টরই গত মাস থেকে উত্তপ্ত ছিল। ৫ মে পশ্চিম ভাগে বা ওয়েস্টার্ন সেক্টরে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘাতও হয়। ‘ফিঙ্গার থ্রি’ ও ‘ফিঙ্গার ফোর’-এর মধ্যে রাস্তা তৈরির কাজে চীন প্রথম আপত্তি তোলে। একই সঙ্গে গালওয়ান ভ্যালির সঙ্গে সংযোগকারী রাস্তার কাজেও চীনের আপত্তি।

৫ মে রাতে পূর্ব লাদাখের প্যাঙ্গং লেকের কাছে চীন ভারতীয় সেনার নজরদারি বাহিনীকে বাধাও দেয়।

উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, নিয়ন্ত্রণ রেখার ওপারে চীন প্রায় হাজার দশেক সেনা মোতায়েন করেছে। তিব্বতের গারি গুনশা ঘাঁটিতে চলছে নির্মাণকাজ। সেখানে হাজির বেশ কিছু যুদ্ধবিমানও।

ভারতও একইভাবে নিজেদের অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago