সাবেক স্বাস্থ্য মন্ত্রী নাসিম
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ হাসপাতালে চিকিৎসা চলাকালে শুক্রবার (৫ জুন) ভোরে তার ব্রেন স্ট্রোকের ফলে মস্তিষ্কে বড় ধরনের রক্তক্ষরণ হয়। পরে অস্ত্রোপচার করা হয় এবং তা সফল হয়েছে। জরুরি ভিত্তিতে হাসপাতালের নিউরোসার্জন অধ্যাপক রাজিউল হকের তত্ত্বাবধানে অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
জানা যায়, মস্তিষ্কে বড় ধরনের রক্তক্ষরণের কারণে গতকাল মাথায় অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। তাকে উচ্চমাত্রার ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বর্তমানে তিনি গভীর ঘুমে অচেতন রয়েছেন। আগামীকাল তার ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেয়া হতে পারে।
গত ১ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার আগে শারীরিক ‘দুর্বলতা’ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন সাবেক স্বাস্থ্যমন্ত্রী।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…