ঝটপট ভুনা খিচুড়ি রান্নার কৌশল

খিচুড়ি খেতে পছন্দ করেন না এমন কাউকে পাওয়া দু:সাধ্য। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও অনন্য। ঝটপট ১০ মিনিটেই তৈরি করে নেওয়া যায় মজাদার এই খাবারটি। জেনে নিন রেসিপি-

উপকরণ
* পোলাওর চাল দেড় কাপ
* মুগের ও মসুরির ডাল মিলিয়ে আধা কাপ
* ফুটন্ত পানি ৩ কাপ
* আদা বাটা ১ চা চামচ
* রসুন বাটা ১ চা চামচ
* হলুদ আধা চা চামচ
* ধনিয়া আধা চা চামচ
* পেঁয়াজ ২টি
* এলাচ, তেজপাতা, কাঁচা মরিচ প্রয়োজনমতো
* লবণ স্বাদ অনুযায়ী
* ঘি বা তেল প্রয়োজনমতো

যেভাবে ভুনা খিচুড়ি তৈরি করবেন

প্রথমে চাল-ডাল ধুয়ে পানি ঝরতে দিন। এবার ৩ কাপ পানি মেপে এক চুলায় ফুটতে দিন। অপর চুলায় একটি প্রেসার কুকার বসান। কুকারে ঘি দিয়ে এলাচ ও তেজপাতার ফোড়ন দিন। এর মাঝে পিঁয়াজ ছেড়ে দিন। ভাজতে থাকুন।

একপর্যায়ে পেঁয়াজ একটু নরম হলে আদা ও রসুন দিয়ে দিন। ভাজুন। ধুয়ে রাখা চাল-ডাল দিয়ে দিন। হলুদ, ধনিয়া, লবণ, কাঁচামরিচ দিয়ে ভাজুন। সুগন্ধ ছড়ালে ফুটন্ত পানি দিয়ে দিন। ভালো করে নেড়ে প্রেসার কুকারের মুখ বন্ধ করে দিন।

দেড় থেকে ২ মিনিটের মাঝেই সিটি উঠবে। একটি সিটি হলে বন্ধ করে দিন। এভাবেই রেখে দিন ৫/৭ মিনিট। ৭ মিনিট পর কুকারের মুখ খুলে ভালো করে নেড়ে দিলেই তৈরি ভুনা খিচুড়ি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago