আয়ুষ্মান
শোবিজে কাস্টিং কাউচ নতুন কিছু নয়। বিশ্বের অনেক দেশের মতো ভারতের শোবিজেও এই অভিযোগ উঠেছে অনেক প্রযোজক, পরিচালক ও তারকাদের বিরুদ্ধে। অনেক নামী অভিনেত্রী নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন কাস্টিং কাউচের বিষয়ে। কিন্তু নিজের কাস্টিং কাউচের অভিজ্ঞতা শেয়ার করলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়ুষ্মান বলেন, ‘আমার সঙ্গে এটা একবারই হয়েছিল। একজন কাস্টিং ডিরেক্টর আমাকে একটি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেন। তার পরিবর্তে আমাকে গোপনাঙ্গ দেখাতে বলেন। তিনি আমাকে সমকামী হতে উৎসাহ দেন। কিন্ত আমি সমকামী নই। এটা জানিয়ে তার প্রস্তাব খারিজ করে দিই।’
আয়ুষ্মানের এ অভিজ্ঞতার কথা শুনে সবাই অবাক হয়েছেন। অনেক ভক্তরা দাবি করেছেন, আয়ুষ্মান যেন সেই নোংরা মানসিকতার লোকটির নাম বলেন। কিন্তু আয়ুষ্মান সেই নাম গোপন রেখেছেন।
‘অন্ধাধুন’, ‘বধাই হো’, ‘আর্টিক্য়াল ১৫’ থেকে ‘বালা’, ‘শুভ মঙ্গল জাদা সাবধান’ ছবিগুলো দিয়ে ইন্ডাস্ট্রির চমক জাগানিয়া নায়ক এখন আয়ুষ্মান। ঝুলিতে একের পর এক হিট। তাই প্রযোজকদের চাহিদাও তাকে ঘিরে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…