Categories: জাতীয়

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও তার স্ত্রীসহ আহত ৪

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন ও তার স্ত্রী দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ চারজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর ছনপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও পাজেরোর মুখোমুখি সংঘর্ষে আহত হন তারা।

তাদেরকে প্রথমে মাধবদী প্রাইম হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
আহত অন্যরা হলেন খায়রুল কবীর খোকনের ব্যক্তিগত সহকারী (এপিএস) সাদ্দাম হোসেন রিয়াদ ও চালক সেতু মিয়া।

নরসিংদী জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে ঢাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নরসিংদীর বেলাবোতে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন। এ সময় তার সঙ্গে স্ত্রী শিরিন সুলতানাও ছিলেন। অনুষ্ঠান শেষে রাতে ঢাকায় ফেরার পথে সদর উপজেলার মাধবদী ছনপাড়া এলাকায় পৌঁছালে শ্যামলী পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের বহনকারী পাজেরোটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়ে। এতে খায়রুল কবির থোকন ও স্ত্রীসহ চারজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্বার করে প্রথমে মাধবদীর একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় তাদেরকে। এ ব্যপারে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা বলেন, “ঢাকার ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। ” তিনি তাদের দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেছেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago