‘দর্শক ছাড়া বিশ্বকাপ হতেই পারে না’

করোভাইরাসের কারণে আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপ হুমকির মুখে। হয়তো এ মাসেই চূড়ান্ত সিদ্বান্ত নেবে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ১০ জুন আইসিসির বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্বান্ত আসতে পারে। তবে যাই হোক না কেন, ক্রিকেট বিশেষজ্ঞ-সাবেক ও বর্তমান খেলোয়াড়রা এবারে বিশ্বকাপ বাতিল বা পিছিয়ে দেয়ার পক্ষে।

স্বয়ং আয়োজক অস্ট্রেলিয়াই বলছে, আগামী বিশ্বকাপ আয়োজন ঝুঁকি মধ্যে পড়ে যাবে। এবার সেই দলে যোগ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। পাকিস্তানের দৈনিক পত্রিকা ‘দ্য নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম বলেন, ‘দর্শক ছাড়াই বিশ্বকাপ আয়োজন মেনে নেয়া যাবে না। দর্শক ছাড়া বিশ্বকাপ হতেই পারে না। প্রয়োজনে আরও অপেক্ষা করা উচিত আইসিসির। পরিস্থিতি অনুকূলেই থাকলেই তা আয়োজন করা যেতে পারে।’

ভক্ত-সমর্থক-ক্রিকেটপ্রেমীদের ছাড়া ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট আয়োজন করা ঠিক হবে না বলে আকরাম বলেন, ‘দর্শক ছাড়া একটি ক্রিকেট বিশ্বকাপ সম্ভব নয়। ব্যক্তিগতভাবে, আমার মতে এটি ভালো পরিকল্পনা নয়। বিশ্বকাপ মানেই দর্শকদের সমারোহ, দর্শকদের উন্মাদনা। নিজের দলকে সমর্থন করতে, উৎসাহ দিতে বিশ্বের সব প্রান্ত থেকে সমর্থকরা মাঠে আসবে। বিশ্বকাপের ম্যাচে দর্শকশূন্য স্টেডিয়াম ভাবা যায় না। দ্বিপাক্ষীক সিরিজ রূদ্ধদ্বার স্টেডিয়ামে সম্ভব, তবে বিশ্বকাপ নয়।’

বিশ্বকাপ নিয়ে আইসিসির পক্ষ থেকে ভালো ও উপযুক্ত সিদ্বান্তই আশা করেন আকরাম, ‘আমি মনে করি, আইসিসি উচিত উপযুক্ত একটা সময়ের জন্য অপেক্ষা করা। যখন মহামারি বিদায় নিবে, পৃথিবীর পরিবেশ স্বাভাবিক হবে, বিধি নিষেধ ওঠে যাবে, তখন আপনি একটি সত্যিকারের বিশ্বকাপ দেখতে পাবেন। বিশ্বকাপের জন্য ক্রিকেটপ্রেমীরা অনেক বেশি আগ্রহী থাকে। বিশ্বকাপ মানেই বিশাল দর্শক। দর্শকদের জন্য বিশ্বকাপে উত্তেজনা অনেক গুণ বেড়ে যায়।’

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago