বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে চাইনিজ রাইফেল, এসএমজি, এম-২ রাইফেল ও ৬টি ম্যাগজিন উদ্ধার করেছে র্যাব ৭ এর একটি দল। সোমবার রাত থেকে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
কক্সবাজারের টেকনাফের মুচনী রোহিঙ্গা ক্যাম্পের আনসার ব্যারাকের অস্ত্রলুটের ঘটনার অন্যতম হোতা খাইরুল আমিন (বড়) ও তার সহযোগী মাস্টার আবুল কালাম আজাদকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব ৭।
এসব অস্ত্র কক্সবাজারের টেকনাফ আনসার ক্যাম্প থেকে লুট হওয়া অস্ত্র বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে সশস্ত্রাবস্থায় উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় থেকে রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। র্যাব ৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আশেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বছরের ১১ মে রাতে টেকনাফের নয়াপাড়ায় শরণার্থী শিবিরে আনসার ক্যাম্পে দুর্বৃত্তরা হামলা চালালে তা প্রতিহত করতে গিয়ে আনসার কমান্ডার আলী হোসেন (৫৫) নিহত হন। এ সময় লুট করা হয় ১১টি অস্ত্র ও প্রায় ৬৭০টি গুলি।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…