ঝালকাঠি নৌকাডুবিতে নিখোঁজ ৩ যাত্রীর লাশ উদ্ধার

ঝালকাঠির সুগন্ধা নদীতে স্টিমারের ধাক্কায় ডুবে যাওয়া খেয়া পারাপারের ইঞ্জিনচালিত নৌকার তিন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সুগন্ধা নদীর স্থানীয় কলেজ খেয়াঘাট এলাকা থেকে দুটি ও রাজাপুরের মানকি সুন্দর গ্রামের বিষখালী নদী থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ।

যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন ঝালকাঠির পেনাবালিয়া গ্রামের রাজ্জাক মল্লিক রাজা (৩২) ও একই গ্রামের আলম জমাদ্দার (৩৫) এবং দেউরি গ্রামের তসলিম হাওলাদার (৫০)। গতকাল সোমবার স্থানীয়দের সহযোগিতায় ডুবুরিদল সুগন্ধা নদীর পোনাবালিয়া এলাকা থেকে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে।

ঝালকাঠি থানার ওসি মো. মাহে আলম জানান, সকালে কলেজ খেয়াঘাট এলাকার সুগন্ধা নদীতে দুটি এবং রাজাপুর উপজেলার মানকি সুন্দর গ্রামের বিষখালী নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে নদী থেকে তিনজনের লাশ উদ্ধার করে। পরে স্বজনরা লাশ শনাক্তের পর ময়নাতদন্তের জন্য তা ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা গোলাম রসুল জানান, গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের পৌর খেয়াঘাটসংলগ্ন সুগন্ধা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে ঘন কুয়াশার মধ্যে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়েনের রাজাপুর গ্রামের সুগন্ধা নদীর খেয়াঘাট থেকে চালকসহ ১১ জন যাত্রী নিয়ে খেয়াপারের নৌকাটি শুক্রবার সকালে শহরের পৌরসভা খেয়াঘাট আসছিল। এ সময় মাঝ নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী স্টিমার মধুমতির ধাক্কায় নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পর চালকসহ নৌকার আট যাত্রী স্থানীয় জেলেদের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন তিন যাত্রী।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago