স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তাহসান-ভাবনা

শোবিজের জনপ্রিয় দুই মুখ তাহসান খান ও আশনা হাবিব ভাবনা। তারা প্রত্যেকেই বৈচিত্র্যময় সব কাজের মাধ্যমে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। নতুন খবর হচ্ছে, প্রথমবারের মতো এই জুটির রসায়ন পাওয়া যাবে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এর নাম ‌‘বরষা’।

স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ। এই নির্মাতা জাগো নিউজকে বলেন, ‘‘বরষা’ শর্ট-ফিল্মটি নির্মিত হবে রোমান্টিক গল্পের আদলে। বাকিটা চমক হিসেবেই রাখতে চাই।’

তিনি আরো বলেন, ‘আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ‘বরষা’র শুটিং শুরু হবে ঢাকার বাইরে।’

তাহসান বলেন, “অনিমেষ আইচ অনেক প্রতিভাবান একজন নির্মাতা। তার নির্মাণে নিশ্চয়ই ভালো একটি কাজ হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বরষা’।”

এ বিষয়ে ভাবনা বলেন, ‘এটাই হতে যাচ্ছে আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আর আমার বিপরীতে থাকছেন তাহসান ভাই। এককথায় দারুণ একটি কাজ দিয়ে বছরটা শুরু করতে যাচ্ছি। বিষয়টি নিয়ে আমি ভীষণ এক্সাইটেড।’

প্রসঙ্গত, সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘বরষা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি উপলক্ষে এক ঘরোয়া মহরত অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা অনিমেষ আইচ, তাহসান, ভাবনা প্রমুখ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago