Categories: বিনোদন

সম্ভাবনাময় চিত্রনায়ক মুন্নার জন্মদিন আজ

উত্তম আকাশ পরিচালিত চলচ্চিত্র ‘ধূসর কুয়াশা’-তে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়ক মুন্না। যার পুরো নাম মাহবুবুর রশিদ মুন্না। পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। প্রথম ছবিতেই নায়িকা হিসেবে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণকে।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রবল ইচ্ছে ছিল মুন্নার। সেই নেশা থেকেই সিনেমায় নাম লিখিয়েছেন এই সুদর্শন যুবক। পাড়ার ফুটবল দলে নিয়মিত খেলাধুলার পাশাপাশি গলফেও রয়েছে তার স্বীকৃতি। খুব শীঘ্রই অভিনেতা মুন্না শুরু করবেন তার দ্বিতীয় ছবি ‘প্রহর’ এর কাজ। আজ চিত্রনায়ক মুন্নার জন্মদিন। তবে এ বছর জন্মদিন পালন করছেন না এ নায়ক।

এ চিত্রনায়ক বলেন, ‘প্রতিবছরই ব্যাপাক আয়োজনের মধ্যে দিয়ে জন্মদিন পালন করি। তবে বিশ্বজুড়ে মহামারি আকার ধারন করেছে করোনা ভাইরাস। যার কারনে এ বছর জন্মদিন পালন করছি না। কিছুটা মন খারাপ হলেও সবার আগে জীবন তার পর আনন্দ উল্লাস।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আমরা সবাই চিন্তিত, খানিকটা আতঙ্কিত। এই মূহুর্তে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে, আমাদের এখন বাসায় থাকা উচিত। খুব জরুরি প্রয়োজন না হলে বাইরে বের হওয়া উচিত না। আর যদি হতেই হয় তাহলে যেন মাস্ক পড়ি আর সচেতন থাকি। আমরা আতঙ্কিত না হয়ে এই কিছুদিন বাসায় থাকি সবাই। আর যারা স্বাস্থ্যসেবী আছেন তাদের কাজে কোন রকম ব্যাঘাত না ঘটাই! অকারণে হাসপাতালে ভীড় না জমাই।’

মুন্না বলেন, ‘সারা পৃথিবীতেই যে যার যার অবস্থান থেকে এই সমস্যা মোকাবিলা করার চেষ্টা করে যাচ্ছে। আমারা যারা মিডিয়াতে কাজ করি তাদেরও অনেক দায়িত্ব রয়েছে। অনেকে সেই দায়িত্বের জায়গা থেকে অনেক কিছু করছে। সবাইকে বলবো, দয়া করে সবাই বাসায় থাকুন। কেউ বাসা থেকে বের হবেন না। নিজে সচেতন থাকুন, অন্য সবাইকেও সচেতন থাকতে বলুন।’

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago