১৭ই অক্টোবর, ২০২১ ইং | ১লা কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার | রাত ৮:৫৬

সিরিজ জয়ের মিশনে নির্ভার বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Google+ Pinterest LinkedIn Tumblr +

ঐতিহাসিক জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৬৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মাশরাফি বাহিনী। এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করতে মঙ্গলবার (৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে ব্যাট-বল হাতে দলের সব ক্রিকেটারই দুর্দান্ত পারফর্ম করেছে। ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। মোহাম্মদ মিঠুন করেন হাফসেঞ্চুরি। এছাড়া মাহমুদউল্লাহ-সাইফউদ্দিনরাও দলের প্রয়োজনে খেলেছেন ঝড়ো ইনিংস।

তামিম, মুশফিক ও শান্ত ভালো শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি। এদের মধ্যে তামিম ও মুশফিক দলের প্রতিষ্ঠিত ক্রিকেটার। অন্যদিকে টেস্টে পারফর্ম করা শান্তকে দ্বিতীয় ম্যাচে সুযোগ দেওয়ার সম্ভাবনাই বেশি।

অন্যদিকে ৩ উইকেট নেওয়া সাইফউদ্দিন ছিলেন দলের সেরা বোলার। এছাড়া মাশরাফি ও মেহেদী নেন ২টি করে উইকেট। বাকি বোলাররাও উইকেটের দেখা পেয়েছেন। বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১৫২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। আর তাই টাইগারদের উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনাই বেশি। তাই বলাই যায়, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

অন্যদিক, সিরিজে ফিরতে মরিয়া জিম্বাবুয়ে একাদশে আনবে বেশ কয়েকটি পরিবর্তন। এ ম্যাচেই একাদশে ঢুকবেন জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক শেন উইলিয়ামস। এছাড়া ক্রেইগ আরভিনও খেলতে পারেন দ্বিতীয় ম্যাচ।

বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

Share.

Comments are closed.