মুশফিককে পাপনের ‘হুমকি’, পাকিস্তান না গেলে বাদ

ইতোমধ্যে দুই ধাপে পাকিস্তান সফর করে এসেছে বাংলাদেশ দল। দুই সফরে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ও একটি টেস্ট খেলে নিরাপদেই দেশে ফিরেছেন টাইগাররা। তবে নিরাপত্তার অজুহাতে সফরটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। পরবর্তী সফরে যদি না যান তবে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে বাদ পড়বেন তিনি।

সোমবার (২ মার্চ) সিলেটে মুশফিককে এরকম ‘হুমকি’ই দেওয়া হয়েছে বলে দেশের শীর্ষ স্থানীয় এক গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ দলের একাধিক সূত্র।

মুশফিককে এই হুমকি দেওয়ার জন্য মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে। তিনিই আজ দুপুরে অনুশীলনের আগে সিলেটের টিম হোটেল রোজ ভিউ’তে ডেকে পাঠান মুশফিককে। যিনি এপ্রিলের শুরুতে তৃতীয় দফার পাকিস্তান সফরেও যেতে অস্বীকৃতি জানিয়ে রেখেছেন।

যদিও সংবাদমাধ্যমে দেওয়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্য মুশফিকের ওপর সিদ্ধান্ত বদলানোর চাপও তৈরি করেছিল। কিন্তু তিনিও সংবাদমাধ্যমে পাল্টা জানিয়ে দেন যে পাকিস্তান যাবেন না তো যাবেনই না। তা নিয়ে বিসিবি কয়েকটা দিন চুপচাপ থাকার পর নীরবে সরব হলো। মুশফিককে ডেকে মিনহাজুল জানিয়ে দেন, পাকিস্তানে না গেলে দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে তাকে বাদ দেওয়ার নির্দেশনা পাঠিয়েছেন বিসিবি সভাপতি পাপন।

ওই সময় জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোর পাশাপাশি বিসিবির কোনো কোনো পরিচালকও ছিলেন ঘটনাস্থলে। যদিও এরকম হুমকি দিয়েও মুশফিককে তার সিদ্ধান্ত থেকে টলানো যায়নি বলেও জানিয়েছে ওই সূত্রগুলো। তিনি অনড় আছেন আগের সিদ্ধান্তেই। বাদ পড়ার সম্ভাবনার মুখে দাঁড়িয়েও সাফ বলে দিয়েছেন এবারও পাকিস্তান সফরে যাচ্ছেন না তিনি। যে সফরে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট ছাড়াও আছে একটি ওয়ানডে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago