শরীর ঠান্ডা রাখতে খান ‘দই ভাত’

মার্চ মাস আসতে না আসতেই বেড়েছে গরমের মাত্রা। এ সময় সুস্থ থাকতে শরীরের তাপমাত্রা কমানো আবশ্যিক। শরীর ঠান্ডা রাখতে আদিকাল থেকে দই খাওয়ার প্রচলন চলে আসছে। এই খাবারটিতে রয়েছে এমন সব উপকারী উপাদান যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, বদহজম রোধ করে।

গরমে নিজেকে হাইড্রেটেড রাখতে খেতে পারেন দই ভাত। কী করে তৈরি করবেন? চলুন জেনে নেওয়া যাক-

যা যা প্রয়োজন

এক কাপ ভাত, আধা কাপ দই, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ কাঁচামরিচ কুচি, ২টি শুকনো মরিচ, আধা চা চামচ আস্ত জিরা, আধা চা চামচ সরিষার বীজ, ১ চা চামচ হলুদ গুঁড়া, ৪ থেকে ৫টি কারি পাতা, ২ টেবিল চামচ বেদানা, ১ টেবিল চামচ ধনিয়া পাতা, ২ টেবিল চামচ তেল।

প্রণালি

প্যানে তেল গরম করুন। এতে সরিষা, জিরা ও শুকনো মরিচ দিয়ে ফোঁড়ন দিন। এবার এতে পেঁয়াজ, কারি পাতা আর কাঁচা মরিচ ফালি দিয়ে কিছুক্ষণ ভাজুন। সামান্য হলুদ গুঁড়া দিয়ে কষান। কষানো হয়ে এলে অল্প পরিমাণ পানি দিন।

কষানো শেষ হলে এতে দই, স্বাদমতো লবণ ও পানি দিয়ে নাড়তে থাকুন। রান্না করা ভাত দিয়ে দিন। ভালোভাবে মিশে গেলে নামিয়ে নিন। ওপরে ধনিয়া পাতা আর বেদানা ছড়িয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের দই ভাত।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago