পরি মণি ও সুদীপ বিশ্বাস দীপ
অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। মঞ্চ ও টিভি নাটকেই বরাবর দেখা গেছে তাকে। কখনো অভিনয়ে, কখনো নির্মাণে। এবার তিনি নাম লেখাচ্ছেন চলচ্চিত্র পরিচালনায়।
সরকারি অনুদানের এই সিনেমার নাম ‘১৯৭১ সেই সব দিন’। হৃদির এই সিনেমায় অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি ও এইচবিও চ্যানেলে ‘এইচবিও এশিয়া’ অরিজিনাল ওয়েবসিরিজে অভিনয় করা সুদীপ বিশ্বাস দীপ। এ ছবি দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধলেন তারা।
মুক্তিযুদ্ধভিক্তিক গল্পে নির্মিত এই সিনেমার শুটিং মঙ্গলবার (৩ মার্চ) থেকে ঠাকুরগাঁওয়ে শুরু হবে। পরিচালক হৃদি হক জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুটিংয়ে পরীমনি, সুদীপ বিশ্বাস দীপ ছাড়াও আরও অনেকেই অংশ নিচ্ছেন।
হৃদি আরও বলেন, ‘৩ মার্চ থেকে শুটিং শুরু হবে। এখানে আমরা ছোট একটা লটের কাজ কররো। তারপর পুরোদমে আবারও কাজ শুরু হবে। এটি আমার প্রথম সিনেমা। সবার সহযোগিতা চাই।’
প্রসঙ্গত, ২০১৮-২০১৯ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সরকারি অনুদান পেয়েছে হৃদি হকের ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমাটি।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…