রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে বাদাম তেল ম্যাসেজ করে নিন (ছবি- ইন্টারনেট)
চোখের নিচে কালো দাগ হলে পুরো চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। মেকআপ করেও এই দাগ ঢাকা যায় না। অনেক সময় চোখের নিচের এই কালচে দাগের জন্য রোগা দেখায়। ঘরোয়া কিছু উপাদান রয়েছে যা ব্যবহারে এই দাগ দূর করতে পারেন সহজেই।
কাজু-দুধ
কাজু বাদামের সঙ্গে দুধ মিশিয়ে বেটে নিন। এই মিশ্রণ চোখের চারপাশে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ফলাফল দেখতে পাবেন নিজেই।
টমেটো-লেবু
এক চা চামচ টমেটোর সঙ্গে মিশিয়ে নিন এক চা চামচ লেবুর রস। মিশ্রণটি চোখের নিচে লাগান। ১০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দুইবার এই প্যাক ব্যবহার করুন।
ঠান্ডা দুধ
কটন বল ঠান্ডা দুধে ভিজিয়ে নিন। এটি চোখের নিচে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে কালচে ভাব তো দূর হবেই, সেসঙ্গে কমবে ফোলাভাবও।
কমলা-গ্লিসারিন
কমলার রসের সঙ্গে দুই ফোঁটা গ্লিসারিন মেশান। এটি চোখের নিচে লাগালে কালো দাগ দূর হবে। সে সঙ্গে উজ্জ্বল হবে ত্বকও।
বাদাম তেল
রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে বাদাম তেল ম্যাসেজ করে নিন। এতে চোখের কালচে দাগ দূর হওয়ার পাশাপাশি চোখের চামড়া টানটান হবে।
চোখের নিচে কালো দাগ থাকলে চেহারা মলিন দেখায়। তাই ত্বকের যত্নে সচেতন হোন আজই।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…