জরুরি এই নম্বরগুলো সংরক্ষণে রেখেছেন তো?

কখনো নারী নির্যাতনের শিকার হলে কারও সাহায্য প্রয়োজন হতে পারে আপনার। কিংবা বাসায় আগুন লাগলে জরুরি কল দেওয়া লাগতে পারে ফায়ার সার্ভিসে। নাগরিকের নানা প্রয়োজনে জরুরি সেবা প্রদানে সরকারের পক্ষ থেকে কিছু সেবা চালু রয়েছে। যে কোনো প্রয়োজনে এসব নম্বরে কল দিতে পারেন আপনি।

৯৯৯- এটি বাংলাদেশের জরুরি কল সেন্টার। এখানে বিনামূল্যে ফোন করতে পারবেন আপনি। মিলবে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের সাহায্য। এছাড়াও কোনো অপরাধমূলক কাজ পুলিশকে জানাতেও এই নম্বরে কল দিতে পারেন।

১০৬- দুর্নীতি দমন কমিশনের কল সেন্টার এটি। চোখের সামনে কোনো দুর্নীতি দেখলেই এখানে বিনামূল্যে কল করে জানিয়ে দিন।

১৬৪৩০- সরকারি আইনি সহায়তা মিলবে এখানে কল করলে। আইনগত যে কোনো সাহায্য বা পরামর্শের প্রয়োজনে বিনামূল্যে কল করুন এখানে।

১৬১২৩- কৃষি, মৎস্য, প্রানীসম্পদ বিষয়ক যে কোনো পরামর্শ বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারবেন এখানে কল করার মাধ্যমে।

১০৯- কোথাও নারী নির্যাতন বা বাল্যবিবাহ হতে দেখলে এই নম্বরে বিনামূল্যে কল করুন।

৩৩৩- এই নম্বরটি হলো জাতীয় তথ্যবাতায়ন কল সেন্টার। বাংলাদেশের যে কোনো তথ্য জানতে এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে এই নাম্বারে কল করুন। (চার্জ প্রযোজ্য)

১৬২৬৩- যে কোনো স্বাস্থ্য সমস্যায় ২৪ ঘণ্টায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মিলবে এখানে কল করলে। (চার্জ প্রযোজ্য)

জরুরি এই নম্বরগুলো সংরক্ষণ করুন এবং নিজের প্রয়োজনে কল করুন নির্দিষ্ট নম্বরে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago