ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথে লা লিগার ম্যাচে রবিবার ( ১ মার্চ) দিবাগত রাতে মাঠে নামছে ক্লাব ফুটবলের দুই পরাশক্তি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। এবারের শিরোপা লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই ম্যাচের ফলাফল। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সা। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। সমান ২৫ ম্যাচ খেলে বার্সা ও রিয়ালের সংগ্রহ যথাক্রমে ৫৫ ও ৫৩ পয়েন্ট। এ ম্যাচ শেষে জয়ী দলই থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে।
এখন পর্যন্ত, লা লিগায় ১৭৯ বারের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা সমান ৭২টি করে ম্যাচ জিতেছে। বাকি ৩৫টি ম্যাচ ড্র হয়েছে। তাই এ ম্যাচ যে জিতবে লা লিগার এল ক্লাসিকোতে সে ই এগিয়ে যাবে।
স্টেডিয়ামে বসে প্রায় লাখ খানেক দর্শক উপভোগ করবে ম্যাচটি। আর বিশ্বজুড়ে টেলিভিশন পর্দা ও মোবাইল ফোনে কয়েক কোটি দর্শক উপভোগ করবে মেসি-রামোসদের এ মহাযুদ্ধ। এশিয়ার ফুটবল সমর্থকরা ফেসবুকেই দেখতে পারবেন এ ম্যাচ। ফেসবুকে লা লিগার ভেরিভাইড পেজ সম্প্রচার করবে ম্যাচটি।
