অচল হচ্ছে অবৈধ ফোন

যেসব মোবাইল ফোনসেট গত ১ অগাস্ট থেকে ক্লোন বা নকল আইএমইআই সম্বলিত এবং অবৈধভাবে আমদানি করা সেগুলোকে নেটওয়ার্ক ব্যবস্থায় অচল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানায়, এ প্রক্রিয়ায় যেতে বিটিআরসিতে শিগগিরই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) স্থাপন করা হবে। এ প্রযুক্তির মাধ্যমেই অবৈধ হ্যান্ডসেটগুলোর নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হবে।

শনিবার (১ মার্চ) মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১৯ সালের ২৯ জুলাই বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে মোবাইল হ্যান্ডসেট কেনার আগে সেটটির বৈধতা আইএমইআই এর মাধ্যমে যাচাই করে কেনা এবং বিক্রেতার কাছ থেকে ক্রয় রশিদ নিয়ে তা সংরক্ষণের জন্য অনুরোধ জানানো হয়েছিল।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি পুনরায় বলছে—মোবাইল ফোনের কেনার সময় মেসেজ অপশনে গিয়ে KYD ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। মোবাইল ফোনের বক্সে বা প্যাকেটে প্রিন্টেড স্টিকার থেকে অথবা *#০৬# ডায়াল করার মাধ্যমে তাৎক্ষকিভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের আইএমইআই জানা যায়। বৈধ মোবাইল ফোন হ্যান্ডসেট ক্রয়ে এ পদ্ধতি অনুসরণ করতে হবে।

ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৩ কোটি অবৈধ হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কের আওতায় রয়েছে। যদিও এ বিষয়ে সরকারি কোনো পরিসংখ্যান নেই। অবৈধ হ্যান্ডসেট বন্ধ করতে গত ১৯ ফেব্রুয়ারি এনইআইআর প্রযুক্তি সরবরাহ ও পরিচালনার জন্য দরপত্র আহ্বান করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ২০১২ সালে সংস্থাটে এ উদ্যোগ নেওয়ার প্রায় ৮ বছর পর এ প্রযুক্তি বাস্তবায়নে দরপত্র আহ্বান করে।

সংস্থাটি জানিয়েছে, এ প্রক্রিয়া শুরু হলে অবৈধ ফোন প্রাথমিকভাবে নির্দিষ্ট একটি সিম ছাড়া অন্য কোনো সিম কাজ করবে না। নির্দিষ্ট সময় পর কোনো সিমই কাজ করবে না। ফলে গ্রাহকরা বাধ্য হয়েই নকল বা অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধ করবেন।

বিটিআরসি বলছে—নকল মোবাইল সেট বৈধের সুযোগ, অবৈধ আমদানি, চুরি, স্বাস্থ্য ঝুঁকি ও নকল হ্যান্ডসেট প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত ও রাজস্ব ক্ষতি ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিটিআরসির গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. জাকির হোসেন খান বলেন, যারা দেশের বাইরে থেকে ফোনসেট এসেছেন বা আনবেন তারা ক্রয় রশিদ ও প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে তা বৈধ করতে পারবেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago