শাওন ও টয়া
ছোট পর্দার অভিনেতা শাওনকে বিয়ে করলেন দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী মুমতাহিনা টয়া।
শনিবার ( ২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরপুরের ডিওএইচএস’র একটি রেস্টুরেন্টে ঘরোয়া আয়োজনে তারা দুইয়ে মিলে এক হয়েছেন। আর জানুয়ারি ২৮ তারিখ শাওনের জন্মদিনে হয় বাগদান। বিষয়টি বাংলানিউজকে জানালেন টয়া নিজেই।
শাওন-টয়ালিপ ইয়ারকে স্মরণীয় করে রাখতেই আজকের (২৯ ফেব্রুয়ারি) দিনটি বেছে নিয়েছেন তারা।
গত বছর কোরবানি ঈদে একটি শর্টফিল্মে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব থেকে প্রেম। প্রেমে থেকেই বিয়ে।
এ প্রসঙ্গে টয়া বাংলানিউজকে বলেন, বন্ধুত্ব থেকে প্রেম হওয়ার পরই আমরা পরিবারকে জানাই। এরপর দুই পরিবারের সিদ্ধান্তে শুভ কাজটি সম্পন্ন হলো।
শাওন বলেন, আজ দুপুরেই আমাদের বিয়ে হলো। তবে এখন আমরা যার যার বাসায় থাকছি। বিয়ের পরই আমরা প্রেমটা চালিয়ে যেতে চাই। সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন।
চলতি বছরের ডিসেম্বরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলে টয়া জানিয়েছেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…