Categories: বিনোদন

তাহিরপুরে ভক্তদের ভালোবাসায় সিক্ত ডিপজল

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও খলনায়ক হয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বর্তমানে তাকে সিনেমায় তেমন একটা দেখা যায় না। তবে এতেও তার জনপ্রিয়তা একটুও কমেনি।

রোববার (১ মার্চ) ব্যক্তিগত সফরে সুনামগঞ্জের তাহিরপুরে গিয়েছেন ডিপজল। এদিন দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে নামেন তিনি। তাকে দেখতে আগে থেকেই সেখানে ভিড় করে হাজার হাজার ভক্ত। মানুষের সেই ঢল সামলাতে হিমসিম খেতে হয়েছে পুলিশকে।

অনেককে ডিপজলের সিনেমার জনপ্রিয় বেশকিছু ডায়লগ উচ্চস্বরে বলতে শোনা যায়। ভক্তদের ভালোবাসায় সিক্ত হন ‘চাচ্চু’খ্যাত এই অভিনেতা।

স্কুল মাঠে ভক্তদের ব্যাপক উপস্থিতি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ডিপজল। তিনি বলেন, সুনামগঞ্জের মানুষ আমাকে এতো ভালোবাসেন, সেটা আগে জানা ছিল না। ভবিষ্যতে আমার কোনো সিনেমা মুক্তি পেলে আশা করি তা দেখতে অবশ্যই আপনারা প্রেক্ষাগৃহে যাবেন।

জানা যায়, মনোয়ার হোসেন ডিপজল তাহিরপুর উপজেলার বড়দল (উ.) ইউপি চেয়ারম্যান আবুল কাসেমের আমন্ত্রণে তার গ্রামের বাড়ি উপজেলার বারহাল গ্রামে আসেন।

সোমবার (২ মার্চ) তিনি তাহিরপুর উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। এরপর ওইদিনই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন ডিপজল।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago