ডোনাল্ড ট্রাম্প
ভারতে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দুপুর ১২টা নাগাদ ভারতে এসে পৌঁছান তিনি। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে নামার পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়াকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিমানবন্দর থেকে সবরমতী আশ্রম পরিদর্শন করে, মোতেরা স্টেডিয়ামের উদ্বোধনে হাজির হন সস্ত্রীক ট্রাম্প।
মোতেরার উদ্বোধনে হাজির হয়ে আমেরিকা ভারতকে ভালোবাসে বলে প্রধানমন্ত্রী মোদির ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প।
এসময় বলিউডের প্রশংসা শোনা যায় ট্রাম্পের মুখে।
তিনি বলেন, “প্রতি বছর বলিউড প্রায় ২০০০ সিনেমা তৈরি করে, যা কার্যত গর্বের বিষয়। শুধু তাই নয়, ভারতে ‘ডিডিএলজে’ অর্থাৎ দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র মতো সিনেমাও তৈরি করা হয় বলে প্রশংসা করেন। তিনি শাহরুখ ও কাজলের প্রশংসা করেন। এসবের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের মুখে উঠে আসে শোলে, ভাংড়া এবং ভারতীয় সঙ্গীতের প্রশংসাও।”
এর আগে ২০১৫ সালে ভারত সফরের সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও বলিউডের প্রশংসা করেন। ওই সময় তিনিও ডিডিএলজে এবং ‘স্যানোরিটার’ প্রশংসা করেন।
এবার ট্রাম্পের ভারত সফরের দিনও উঠে এলো শাহরুখ খান এবং কাজলের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের প্রসঙ্গ। বলিউডের পাশাপাশি ভারতীয় ক্রিকেটের প্রশংসাও করেন ডোনাল্ড ট্রাম্প।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…