Categories: বিনোদন

ক্যাটরিনার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ভিকি

প্রেম করে বেড়াচ্ছেন ক্যাটরিনা কাইফ। পাত্র সালমান খান নন। ভিকি কৌশল। এমন গুঞ্জন অনেক দিন ধরেই উড়ে বেড়াচ্ছে বলিউডের আকাশে। সেই গুঞ্জনের আগুনে যেন ঘি ঢাললেন ভিকি। ক্যাটরিনার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তিনি।

তাদের সম্পর্ককে সরাসরি প্রেমের তকমা না দিলেও একেবারে অস্বীকারও করলেন না অভিনেতা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভিকি বলেন, ‘ভালোবাসা কখনও খারাপ হতে পারে না। এ এক দারুণ অনুভূতি।’

ডেট করছেন ক্যাটরিনাকে? ভিকির জবাব, ‘লোকে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী। কিন্তু আমি আমার সম্পর্ক লোকের কাছে প্রকাশ করব কী না তা একান্তই আমার নিজস্ব। ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে আমি স্বচ্ছন্দ নই। ভালো জিনিস আড়ালেই রাখতে চাই।’

গত বছর এক দিওয়ালি পার্টিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল ভিকি-ক্যাটকে। এরপর বিভিন্ন পার্টি, অ্যাওয়ার্ড সেরিমনিতে ঘনিষ্ঠ অবস্থায় ধরা দিয়েছেন তারা। তবে সে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনই। তাতেই জোরালো হয়েছে গুঞ্জন।

রণবীরের সঙ্গে ব্রেক আপের পর সিঙ্গেলই ছিলেন ক্যাটরিনা। এরপর সালমানের সঙ্গে প্রেম-বিয়েসহ নানা গুঞ্জন ছড়ায়। এবার তার ভালোবাসার নৌকার মাঝি ভিকি, এটাই চলছে সবখানে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago