২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১১

প্রিয়াঙ্কার পর এবার ভূমির খোলামেলা পোশাকে সমালোচনার ঝড়

Google+ Pinterest LinkedIn Tumblr +

গ্রামি অ্যাওয়ার্ডের মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়া হাজির হয়েছিলেন সাদা রঙের নেকলাইন পোশাক পরে। স্বামী নিক জোনাসও ছিলো তার সঙ্গে। এরপরও নেকলাইন পোশাক পরার জন্য তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। এবার একই কারণে সমালোচনার মুকে পড়েছেন বলিউড অভিনেত্রী ভূমি পেদনেকর।

সম্প্রতি নিজের টুইটারে গোলাপি রঙের নেকলাইন পোশাক পরা বেশ কিছু ছবি শেয়ার করেন ভুমি। ভূমির ওই ছবি প্রকাশ হওয়ার পর থেকে শুরু হয়েছে তাকে নিয়ে তুমুল সমালোচনা। এই ধরণের পোশক পরে ছবি তোলার কারণে তার ওপর ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।

উপদেশ দিতেও ছাড়েননি নেটিজেনরা। কেউ কেই ভূমিকে বলেছেন, ‘এসব ছেড়ে অভিনয়ে মন দিন। নিজের শরীর দেখালেই জনপ্রিয় হওয়া যায় না। অভিনয়টা ভালো মতো করলেই দর্শকের কাছে প্রিয় হওয়া যায়।’

এই প্রথম নয়, এর আগে খোলামেলা পোশাক পড়ে সমালোচিত হয়েছেন অনেক অভিনেত্রী। প্রিয়াঙ্কার পর নুসরত বারুচা, ঊর্বশী রউতেলাও আক্রমণের মুখে পড়েন খোলামেলা পোশাক পরে। এবার একই কাণ্ড ঘটিয়ে সমালোচনার ঝড় তুলেছেন ভূমি।

Share.

Comments are closed.