শ্রুতি হাসান
দক্ষিণ সিনেমার সুপারস্টার কমল হাসান। তার মেয়ে শ্রুতি হাসান। সময়ের অন্যতম আলোচিত একজন অভিনেত্রী। তামিল-তেলেগু ছাড়াও বলিউডের হিন্দি ভাষার সিনেমায় দেখা গেছে তাকে। নানা মাত্রিক চরিত্রে শ্রুতির অভিনয় যেমন মুগ্ধতা ছড়িয়েছে তেমনি তার সৌন্দর্যের মায়াও বুঁদ করে রেখেছে ভক্তদের।
তবে সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন প্লাস্টিক সার্জারির জন্য। গত কয়েকদিন ধরেই শ্রুতিকে নিয়ে চর্চা চলছে সোশ্যালে। তার দুটো ছবি নিয়ে। অনেকেই বলেছেন তিনি প্লাস্টিক সার্জারি করে বদলেছেন নাক-ঠোঁটের গড়ন। এজন্য নাকি তাকে আরও বেশি বুড়ি লাগছে, রোগা লাগছে।
এতদিন ধরে মুখ বুঁজে সহ্য করেছেন সব। তারপরেই হাজির হলেন কড়া জবাব নিয়ে। তিনি জবাবে বলেছেন, ‘হ্যাঁ আমি ঠোঁট-নাকে প্লাস্টিক সার্জারি করেছি। এবং তাই নিয়ে একটও লজ্জিত নই! আমার জীবন। আমার শরীর। আমার চোখ-মুখ-নাক। সেটা বদলাব না যা ছিল তাই-ই থাকবে ঠিক করব আমি। অন্যেরা বলার কে’
‘আমার শরীর নিয়ে কাটাছেঁড়া বা যা খুশি করার অধিকার আমার আছে। আমি কী করব না করব সেটা অন্যে ঠিক করে দেবে! কেন?’-যোগ করলেন অভিনেত্রী।
তিনি এও বলেন, ‘কাউকে নিয়ে মন্তব্য করা খুব সোজা। তার পরিশ্রম, কষ্ট কারোর চোখে পড়ে না! তিনি রোজ যেভাবে পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করছেন অনেকেই সেটা পারবেন কিনা সন্দেহ। তাই বাক্যবাণে না বিঁধে, অযথা মন্তব্য না করে মুখ বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ। আমি সবচেয়ে ভালোবাসেন নিজেকে। তাই নিজের ভালোর জন্য, নিজেকে সুন্দর দেখানোর জন্য যা যা প্রয়োজন করবো। তাতে কেউ কিছু বললে কিচ্ছু যায়-আসে না।’
জবাব দেয়ার পাশাপাশি নিজের দুটো ছবিও তিনি শেয়ার করেছেন। সেখানে তিনি বলেন আগে কতটা মোটা ছিলেন, আর এখন কতটা রোগা হয়েছেন এই নিয়ে কাউকে জবাব দেবেন না।
শ্রুতির পোস্টের ঘণ্টা দুই আগেই একাধিক মন্তব্য আছড়ে পড়েছিল তার সোশ্যাল দেওয়ালে। কেউ তাকে বলেছিল, অতিরিক্ত রোগা! এসব থামাতেই অবশেষে মুখ খোলেন তিনি।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…