স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাত থেকে পুরস্কার নিচ্ছেন সাংবাদিক নাজমুল সাঈদ (ছবি : সংগৃহীত)
ঢাকা আহছানিয়া মিশন মাদক ও তামাক বিরোধী কার্যক্রমে ‘অ্যাডিকশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড কেয়ার (আমিক)’ এর মাদক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কারে শ্রেষ্ঠ প্রতিবেদক নির্বাচিত হলেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল সাঈদ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে আহছানিয়া মিশনের মাদক বিরোধী কার্যক্রমের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার হাতে এ পুরস্কার তুলে দেন।
এর আগে ১৯৯০ সাল থেকে ২০২০ পর্যন্ত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত মাদক বিরোধী ও সচেতনতামূলক রিপোর্ট আহ্বান করে ঢাকা আহসানিয়া মিশন।
এর মধ্যে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল সাঈদের দুটি বিষয়ের উপর মোট ছটি প্রতিবেদন বিচারকদের নজরকাড়ে এবং তাকে বিজয়ী হিসেবে নির্বাচিত করেন।
২০১৮ সালে দেশের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উত্থান, ভবিষ্যত অগ্রযাত্রা, সীমাবদ্ধতা ও নানা অনিয়ম নিয়ে বৈশাখী টেলিভিশনে চার পর্বের রিপোর্ট প্রচারিত হয়।
এরপরই যমুনা টেলিভিশনে চলে আসেন এ রিপোর্টার। কাজ করেন মাদকাসক্ত চালকদের নিয়ে। তিনি অনুসন্ধান করে বের করেন চালকদের দুর্ঘটনার অন্যতম কারণ। তিনি তার প্রতিবেদনে দেখান, কিভাবে চালকরা মাদক গ্রহণ করে চালকের সিটে বসেন। এই রিপোর্ট দুটি ২০১৮ সালে প্রথম আলো মাদক বিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার অর্জন করেন।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় সাংবাদিক নাজমুল সাঈদ বলেন, মাদক নিয়ন্ত্রণে সংবাদমাধ্যমের আরও বেশি ভূমিকা রাখা উচিত। মাদকের ওপর বাড়তি গুরুত্ব ও নজর দিয়ে প্রতিবেদন করলে মানুষ সচেতন হবে। এতে মাদকের বিস্তার কমে আসবে।
তিনি আরও বলেন, একজন সংবাদকর্মী হিসেবে আমাদের মাদকের বিরুদ্ধে দাঁড়ানোর দায়িত্ব রয়েছে। আমি সে দায়িত্ব থেকে মাদকের বিরুদ্ধে প্রতিবেদনগুলো করেছি; ভবিষ্যতেও এ কাজ চালিয়ে যাব। যাতে মানুষ সচেতন হন এবং মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে।
নাজমুল সাঈদ চান—তার করা প্রতিবেদনগুলোর মাধ্যমে মানুষ মাদকের ভয়াবহতা জানুক এবং মাদকের বিরুদ্ধে সচেতন হোক।
ঢাকা আহছানিয়া মিশন মাদক ও তামাক বিরোধী কার্যক্রম-আমিকের ৩০ বছর উপলক্ষে পত্রিকা ও টেলিভিশন বিভাগে পুরস্কার দেওয়া হয়।
২০০৬ সালে সাংবাদিকতা শুরু করা নাজমুল সাঈদ দৈনিক আমাদের সময়, আমাদের অর্থনীতি, অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল টোয়েন্টিফোর ডট কম, দ্য রিপোর্ট২৪ ডটকম, বৈশাখী টেলিভিশনে কাজ করেছেন। বর্তমানে তিনি যমুনা টেলিভিশনে ক্রাইম বিভাগে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…