খাবার গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামের প্রতি লক্ষ্য রাখুন (ছবি- প্রতীকী)
যে প্রক্রিয়ার মাধ্যমে একটি শিশুর শরীর প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রূপান্তরিত হয়, তাকে বয়ঃসন্ধিকাল বলে। এ সময় ছেলে-মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। এর পাশাপাশি তাদের খাবারে পরিবর্তন আসে।
বয়ঃসন্ধিকালে ছেলে-মেয়েদের সময়মতো খাবার না খাওয়ার প্রবণতা বাড়ে। তারা ঘরের খাবারের চেয়ে বাইরের খাবারের প্রতি বেশি আগ্রহী হয়। তাই, এ সময়ে ছেলে-মেয়েদের খাবারের ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়া উচিত। বয়ঃসন্ধিকালে প্রয়োজনীয় পুষ্টির অভাব হলে সন্তানের স্বাভাবিক বিকাশ ব্যাহত হতে পারে। তাই তাদের পছন্দের খাবারকে যতটা পারা যায় স্বাস্থ্যকর করে বাড়িতেই তৈরি করতে হবে।
বয়ঃসন্ধিকালীন খাদ্যতালিকায় রাখুন সবুজ শাক সবজি, ফলমূল, সামুদ্রিক মাছ, দুধ ও ডিম। অনেকেই দুধ ও ডিম খেতে চায় না। তাদের সরাসরি এই উপাদানগুলো না দিয়ে দুধ ও ডিমের তৈরি বিভিন্ন ধরনের খাবার খাওয়াতে পারেন।
এছাড়া শক্তি বৃদ্ধিতে খাওয়াতে পারেন হরলিক্স বা কমপ্ল্যান জাতীয় খাবার। নিয়ম করে প্রতিদিন সেদ্ধ ডিম, সামুদ্রিক মাছ খাওয়ানোর চেষ্টা করুন। সঙ্গে রাখুন পরিমিত সবুজ শাক।
খাবার গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামের প্রতি লক্ষ্য রাখুন। পরিবারের সদস্যদের উচিত তাদের সঙ্গ দেওয়া। তাদের সমস্যা নিয়ে আলোচনা করুন এবং সমাধানের চেষ্টা করুন। এতে মনের ভার যেমন কমবে, তেমনি তারা নিজের প্রতি যত্নশীল হবে।
আপনার সন্তান কি সদ্য বয়ঃসন্ধিকালে পা রেখেছে? তা সুস্বাস্থ্য নিশ্চিতে সচেতন হোন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…