Categories: বিনোদন

কলিজার বন্ধুকে হত্যার অভিযোগ থেকে মুক্ত হলাম : ডন

ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু নিয়ে পিবিআইয়ের তদন্তে সন্তোষ প্রকাশ করেছেন খলনায়ক আশরাফুল হক ডন।

সালমান শাহকে কলিজার বন্ধু উল্লেখ করে ডন বলেন, আমি ২৪টি বছর ধরে কত কষ্ট-জ্বালা-যন্ত্রণা সয়েছি তা কেবল আমিই জানি। ২৪টি বছর বন্ধু হত্যার অপবাদ নিয়ে ঘুরেছি। আমার যে ক্ষতি হয়েছে তা কোনো দিন কিছুতেই পূরণ হবে না। ধৈর্য ধরে ছিলাম, সত্য কখনো মিথ্যা হয়ে যায় না। মিথ্যাকেও জোর করে সত্যি বানানো যায় না। এই ইন্ডাস্ট্রির সবাই জানে তার মৃত্যুতে আমারই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। নায়ক-ভিলেন হিসেবে আমাদের জুটি তরুণদের কাছে অনেক জনপ্রিয় ছিল। সালমানের মৃত্যুর পর আমিও সিনেমায় তেমন নিয়মিত হতে পারিনি। তবু আমার ওপর বন্ধু খুনের দায় চাপানো হলো।

এ খল অভিনেতা বলেন, সালমান শাহ হত্যার ঘটনা অনুসন্ধানে অনেক তদন্ত হয়েছে। সর্বশেষ তদন্ত করল পিবিআই। তারা দীর্ঘ সময় ধরে কাজটি করেছে। ২ মাস আগে আমাকেও ডেকেছিল, গিয়েছি, জবানবন্দি দিয়েছি। শুনেছি আরও অনেককে তলব করা হয়েছিল। তার ভিত্তিতে এই আত্মহত্যার প্রতিবেদন এসেছে। সুষ্ঠু-সুন্দরভাবে দুই যুগ ধরে চলে আসা একটি রহস্যের মীমাংসা হলো। এজন্য আমি পিবিআইয়ের প্রতি কৃতজ্ঞ।

ডন বলেন, দেশের মানুষের কাছে একটি আবেগের নাম সালমান। মৃত্যুর এত বছর পরও সে সবার কাছে জীবন্ত। আল্লাহ যেন আমার বন্ধুকে ভালো রাখেন, সবার কাছে সেই দোয়া চাই।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কার্যালয়ে সংবাদ সম্মেলনে সালমান শাহ হত্যার নেপথ্যের কারণগুলো তুলে ধরেন সংস্থাটির মহাপরিচালক ডিআইজি বনজ কুমার মজুমদার। তিনি বলেন, সালমান শাহ হত্যার অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ মেলেনি। সালমান পারিবারিক কলহে আত্মহত্যা করেছেন।

পরে দুপুরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান খলনায়ক আশরাফুল হক ডন। সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলার আসামি ছিলেন তিনি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago