বুবলী
চিত্রনায়িকা শবনম বুবলীর অবস্থান পরিস্কারভাবে কেউ বলছেন না। সম্প্রতি বুবলী অভিনীত ‘বীর’ সিনেমাটি মুক্তি পেলেও সিনেমা হলে কিংবা প্রচারণার সময় দেখা যায়নি তাকে।
বুবলী কোথায়- এই প্রশ্ন এখন শোবিজের চারদিকে। এ ব্যাপারে নায়িকার বড় বোন ও সংগীতশিল্পী নাজনীন মিমি একটি গণমাধ্যমে বলেন, আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে এসেছি। বুবলী দেশে নেই। আমি সিঙ্গাপুর যাওয়ার সময় বুবলী আমেরিকায় যাওয়ার কথা আমায় বলেছিল। তাই আমার জানামতে, বুবলী বর্তমানে আমেরিকায় আছেন। আমেরিকা থেকে লন্ডন হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। ঘুরতেই দেশের বাইরে গেছে বুবলী। এটা নিয়ে বিভিন্ন মিডিয়ায় শাকিব-বুবলীকে ঘিরে নানা রং মাখানোর সংবাদ দেখছি। তবে এটা একদমই কাম্য না।
এদিকে গুঞ্জন উঠেছে বুবলী নাকি অন্তঃসত্ত্বা। শাকিবের সঙ্গে তার প্রেমের গুঞ্জনও চাউর আছে ইন্ডাস্ট্রিতে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…