কথায় আছে শালি, আধি ঘরওয়ালি। কিন্তু পরিচালক সৃজিত মুখার্জি শালিকা ভাগ্য বোধহয় একটু বেশিই ভালো। একজন দুইজন নয়। সৃজিতের শালিকা ৬ জন। আর সেই ৬ শালিকার সঙ্গে ছবি তুলে পোস্ট করলেন ঢাকার দুলাভাই সৃজিত। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম কলকাতা ২৪x৭।
৬ জন শালিকার সঙ্গে ছবি পোস্ট করে সৃজিত নিজের গানের লাইন থেকেই একটি অংশ ক্যাপশনে দেন, “বলো না শালিকা তারে, যেও না যেও না প্রিয়!” ছবিটি মুহূর্তে সৃজিতের ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে।
অন্যদিকে সৃজিত পত্নী তথা বাংলাদেশের অভিনেত্রী-সমাজকর্মী মিথিলাও প্রায়ই নিজেদের ছবি পোস্ট করেন। রোববারও সৃজিতের এই ছবি শেয়ার করে লেখেন, “সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে, তোমার আমার লাল-নীল সংসার।” অর্থাৎ বোঝাই যাচ্ছে সুখেই সংসার করছেন সৃজিত-মিথিলা।
জানা গেছে ২৯ ফেব্রুয়ারি গ্র্যান্ড রিসেপশন সৃজিত মিথিলার। আর সৃজিতের ছবির মতোই নিমন্ত্রণ পত্রেও রয়েছে চমক। পুরো নিমন্ত্রণ জুড়ে রয়েছে নিজের ছবির নাম ও গানের বিভিন্ন লাইন। স্বভূমির রাজকুটিরে হবে সৃজিত ও মিথিলার রিসেপশন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…