ফের বড় পর্দায় ‘মিস্টার ইন্ডিয়া’

মেরে ব্রাদার কি দুলহান (২০১১), গুনডে (২০১৪), সুলতান (২০১৬), টাইগার জিন্দা হ্যায় (২০১৭), ভারত (২০১৯), পরিচালক আলি আব্বাস জাফরের ঝুলিতে আপাতত এই হিট লিস্টই রয়েছে। চলতি বছরের জুনে মুক্তি পাওয়ার কথা ‘খালি পিলি’। অনন্যা পাণ্ডে ও ঈশান খট্টরকে নিয়ে একেবারে নিখাদ রোম্যান্সের ছবি বানাচ্ছেন পরিচালক আলি আব্বাস জাফর। যা নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আকাশছোঁয়া উন্মাদনা।

এরইমধ্যে একেবারে ব্রেকিং নিউজের মতো বলিউডের বড় খবর সামনে আনলেন পরিচালক। ট্যুইটে পোস্ট করে আলি আব্বাস জাফর জানিয়ে দিলেন বলিউডের ক্লাসিক ‘মিস্টার ইন্ডিয়া’ ছবি বানাবেন তিনি।

এখন ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পরিচালক। কোনও অভিনেতার সঙ্গেই পাকাপাকি কোনও কথা হয়নি। পরিচালক জানিয়েছেন, চিত্রনাট্যের খসরা প্রস্তুত হওয়ার পরই ছবির চরিত্রাভিনেতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও সূত্রের খবর এই ছবির জন্য নাকি শাহরুখ খান ও রণবীর সিংহের সঙ্গে একদফা কথাবার্তা সেরে ফেলেছেন ছবি নির্মাতারা।

১৯৮৭ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ বানিয়েছিলেন পরিচালক শেখর কপূর। অনিল কপূর, শ্রীদেবি, অমরেশ পুরী, সতীশ কৌশিকের অভিনীত এই ছবির প্রযোজক ছিলেন বনি কপূর। ‘হাওয়া হাওয়াই’র মতো গান যা বলিউডের সোনালি অধ্যায় রচনা করেছে তা এই ছবিরই দান। কবিতা কৃষ্ণমূর্তি, কিশোর কুমারের মতো শিল্পীরা এই ছবিতে গান গেয়েছেন। সঙ্গীতে ছিলেন লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল জুটি। সঙ্গে অবশ্যই বলতে হবে জাভেদ আখতারের কথাও।

এই ছবিই ভারতীয় চলচ্চিত্রকে উপহার দিয়েছিল ‘মোগাম্বো’ ও ‘ক্যালেন্ডারের’ মতো অমর চরিত্র। আলি আব্বাস জাফরের ‘মিস্টার ইন্ডিয়া’-তে এই চরিত্রে কারা থাকবেন, কিংবা এই ছবি কি রিমেক না সিক্যুয়েল সে সমস্ত বিষয়েও এখনও পর্যন্ত ধোয়াশা রয়েছে। তবে পরিচালকের ঘোষণার পর থেকেই ফের একবার আলোচনায় উঠে এসেছে নয়ের দশকের সেই কালোত্তীর্ণ ছবি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago