ইরানে হামলা চালানোর সাহস নেই ইসরায়েলের

সোলাইমানি হত্যার জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। এ ক্ষেত্রে ইরানে হামলা চালাতে ইসরায়েলকে ব্যবহার করতে পারে মার্কিনিরা। ইতোমধ্যে এমন ইঙ্গিতও দিয়েছে দেশটি। এছাড়া ইসরায়েলের পক্ষ থেকেও ইরানে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের জাতীয় সংসদের স্পিকার আলি লারিজানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর সাহস ইসরায়েলের নেই।

আলি লারিজানি এখন লেবানন সফর করছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী বৈরুতে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। খবর ‘তেহরান টাইমস’।

সমাবেশে ইসরায়েলের হমকির দিকে ইঙ্গিত করে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছে। তবে আমরা জানি, ইরানে হামলা চালানোর সাহস তাদের নেই।

এরপর তিনি বলেন, সিরিয়ায় ইরানের সামরিক ঘাঁটি রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে তাদের এ দাবি সম্পূর্ণ বানোয়াট।

এ সময় যুক্তরাষ্ট্র বিষয়ে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্র সারা বিশ্বেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। এজন্য ট্রাম্প প্রশাসন এর মধ্যে বেশ কিছু অযৌক্তিক ও হঠকারী নীতি গ্রহণ করেছে। এর ফলেই দেশটি এখন গোটা বিশ্বে একঘরে হয়ে পড়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago