Categories: জাতীয়

ভাইরাস শনাক্তে স্ক্যানার দেবে কোরিয়া

যে কোনো ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করতে পারে এমন স্ক্যানার মেশিন দেবে দক্ষিণ কোরিয়া। বাংদেশের সব বিমানবন্দরে বিনামূল্যে এগুলো দেওয়া হচ্ছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

করোনা ভাইরাস নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে আনোয়ারুল ইসলাম বলেন, এটা নিয়ে আমরা রেগুলার আলাপ-আলোচনা করছি। আজকে এটা নিয়ে স্পেসিফিক আলোচনা হয়নি। বিষয়টি নিয়ে আমরা কনসার্ন আছি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, রিসেন্টলি কোরিয়া থেকে একটা স্ক্যানিং সিস্টেম অ্যাওয়ার্ড করা হচ্ছে। গত বুধবার এটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলেছেন। ওনার কাছে একটা অফার আসছে।

কোরিয়ার স্ক্যানার মেশিন নিয়ে তিনি বলেন, এটা আরও মোডিফাইড জিনিস, যে কোনো ভাইরাস থাকলে ওটার মধ্য দিয়ে গেলেই ধরা পড়বে। আমাদের যে সিস্টেম আছে সেটাও থাকবে, ওটা থাকবে ইন ইডিশন। এটা আরও সিকিউরড।

তিনি আরও বলেন, তারা এমনিতেই এটা (স্ক্যানার মেশিন) আমাদের দেবে। টেস্ট কেস হিসেবে আমাদের দিচ্ছে। আমাদের সবগুলো এয়ারপোর্টেই তারা দেবে। এটা কোরিয়ান টেকনোলজি, তারা এটা আবিস্কার করেছে। তারা বলছে, এটা দিয়ে যে কোনো ভাইরাসসহ কেউ আসলেই ধরা পড়বেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago