বয়স ৪২ বছর। এই বয়সেও অবশ্য নিজেকে দারুণভাবে মেলে ধরছিলেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়া সফরটা ভালো কাটেনি। তার ব্যাট তো মোটে হাসলোই না। শেষ পর্যন্ত হাসেনি দলও। যে কারণে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান।
এখন তো মিসবাহর শেষই দেখে ফেলেছেন অনেকে। পাকিস্তানের সাবেকরাও যোগ দিয়েছেন সেই দলে। রমিজ রাজা, ওয়াসিম আকরামরা প্রকাশ্যেই মত দিচ্ছেন, মিসবাহকে এখন খেলাটা ছেড়ে দেয়াই ভালো। দলকে অনেক দিয়েছেন অধিনায়ক!
রমিজ রাজা বলেন, ‘আমি মনে করি, মিসবাহর সময় ফুরিয়ে গেছে। প্রত্যেক ক্রিকেটারই এমন একটি পর্যায়ের মধ্য দিয়ে যায়। মিসবাহ দলকে অনেক কিছুই দিয়েছে। তাই এখনই সময় বিদায় জানানোর।’
ওয়াসিম আকরাম বলেন, ‘এটা আমার কোনো আহ্বান নয়। তবে আমি মনে করি, এই অবস্থায় আমি থাকলে খেলাটা ছেড়ে দিতাম। অনেক অর্জন হয়েছে।’
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…