সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৪৩

সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সীমান্তে এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার শহরের একটি আদালতের কাছে ওই বিস্ফোরণ হয়। এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

ঘটনাস্থল থেকে তুর্কি সীমান্ত মাত্র ৭ কিলোমিটার দূরে। গত কয়েকমাসে ইসলামিক স্টেট (আইএস) আজাজ শহরে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। তুরস্ক ও রাশিয়ার উদ্যোগে সিরিয়া জুড়ে যুদ্ধবিরতি চলছে।

২০১৩ সাল থেকে আজাজ শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। অবস্থানগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই শহরটি বহুবার দখলের চেষ্টা করেছে আইএস।

সিরিয়ার সংঘাতময় অনেক এলাকা থেকে পালিয়ে আসা লোকজন আজাজ শহরে আশ্রয় নিয়েছে।

২০১১ সালের মার্চ মাসে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই এ পর্যন্ত প্রায় ৩ লাখ ১০ হাজার মানুষ নিহত হন।

সূত্র : আল-জাজিরা

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago