পদ্মায় স্পিডবোট ডুবি : ৩ জনের মরদেহ উদ্ধার

ঘন কুয়াশায় গত শুক্রবার সকালে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে মুখোমুখি সংঘর্ষে দুটি স্পিডবোট ডুবির ঘটনায় নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার দিনের পৃথক সময় এসব মরদেহ উদ্ধার করা হয়। শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- বরিশাল বিমানবন্দর থানার পূর্ব রহমতপুর গ্রামের মিলন মৃধার ছেলে মনোয়ার মৃধা (১৮), শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতল গ্রামের আবদুর রহিম মাদবরে ছেলে ইব্রাহিম মাদবর (২০), ফরিদপুরের ভাঙ্গার পুলিশ কনস্টেবল হায়দার হোসেনের স্ত্রী হোসনে আরা লিপি (৩২)।

স্থানীয় জেলেদের সহায়তায় পুলিশ এসব মরদেহ উদ্ধার করেছে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন। এখনো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ও স্থানীয়রা।

শুক্রবার সকালে শিমুলিয়া থেকে আসা যাত্রীবাহী স্পিডবোট কাওড়াকান্দি ঘাটের কাছাকাছি এলে কাওড়াকান্দি থেকে আসা যাত্রীবাহী স্পিডবোটের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় উভয় বোট পানিতে ডুবে যায়।

এ ঘটনায় কয়েকজন সাঁতরে উপরে উঠলেও বাকিরা নিখোঁজ হন। ঘটনার পর লিপি বেগম (৩৫) নামের এক নারী নিখোঁজ রয়েছেন বলে ওই স্পিডবোটযাত্রীর ভাই সফিকুল ইসলাম দাবি করেছেন।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, ধারণা ছিল একজন নিখোঁজ রয়েছেন। সেভাবে তল্লাশি চলছিল। সকালে আরও একজনের পরিবার নিখোঁজের তথ্য জানায়। আরেকজন সাংবাদিকদের কাছে তার ভাই নিখোঁজের বিষয়টি জানান।

পরে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হয়। বিকেলে এক নারীসহ দুই যুবকের মরদেহ পাওয়া যায়। স্বজনদের তথ্য ও পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে মরদেহ শনাক্ত করা হয়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago