ভারত থেকে জেএমবিকে শক্তিশালী করার নির্দেশনা

ঝিমিয়ে পড়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশকে (জেএমবি) শক্তিশালী করার নির্দেশনা আসছে ভারত থেকে। ভারতে বসে এ নির্দেশনা দিচ্ছেন ত্রিশাল থেকে ছিনতাই হওয়া জঙ্গি সালাউদ্দিন সালেহীন ওরফে সানি।

কাগজে-কলমে নিষিদ্ধ সংগঠন জেএমবির প্রধান মাওলানা সাঈদুর রহমান হলেও বর্তমানে সানি সংগঠনটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ত্রিশালে প্রিজনভ্যানে বোমা হামলা চালিয়ে জেএমবির তিন সদস্যকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এদের একজন হচ্ছেন সানি। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় ৪০টির বেশি মামলা রয়েছে। তিনটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সানির বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানায়।

গোয়েন্দা সূত্র জানায়, সানি  ভারত থেকেই চালাচ্ছেন জেএমবি।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের তথ্য অনুযায়ী, সম্প্রতি মো. রিয়াজ ওরফে ইঞ্জিনিয়ার ওরফে রাকিব নামে এক জঙ্গি ভারতে সানির কাছ থেকে নির্দেশনা নিয়ে আসে। সানি তাকে পুনরায় জেএমবিকে সংগঠিত করার নির্দেশনা দেন। এছাড়া সংগঠনকে শক্তিশালী করতে কারাবন্দি নেতাদের ছিনতাইয়ের মতো পরিকল্পনা তৈরিরও নির্দেশ দেন তিনি। তবে আর্থিক সংকটের কারণে রিয়াজ জেএমবিকে এখনই সংগঠিত করতে পারছেন না। তাই সে জেএমবির ডাকাতি সেলকে সক্রিয় করার চেষ্টা করছে।

সংগঠিত হওয়ার বিষয়ে পুলিশের সিটি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, জেএমবি শক্তিশালী হতে অস্ত্র ও বিস্ফেরক, অর্থ এবং কর্মী দরকার। আর এ কাজ করতেই তারা ডাকাতিসহ বিভিন্ন পরিকল্পনা করছে।–জাগো নিউজ

নাম প্রকাশে অনিচ্ছুক সিটির এক কর্মকর্তা জানান, পুলিশের তৎপরতায় দেশে জেএমবির অস্তিত্ব সংকটে আছে। নতুন করে সংগঠিত হয়ে প্রথমেই তারা কারাবন্দি নেতাদের মুক্ত করতে ত্রিশালের মতো চেষ্টা করবে। নেতাদের ছিনিয়ে নেয়ার পাশাপাশি যেসব নেতার বিচার এখনো শুরু হয়নি কিংবা রায় হয়নি তাদের জামিন নেয়ার পরামর্শ দিয়েছেন সানি।

মনিরুল ইসলাম আরও বলেন, রিয়াজ ভারতে সানির সঙ্গে দেখা করে তার পরামর্শেই দেশে তৎপরতা শুরু করেছে। সানি তাকে ত্রিশালের মতো প্রিজনভ্যান থেকে জেএমবি সদস্যদের ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করতে বলেছে। জিজ্ঞাসাবাদে জেএমবির কয়েকজন সদস্য একথা স্বীকার করেছে।

এদিকে সব ধরনে ঝুঁকি মাথায় রেখে দুটি হাইটেক প্রিজনভ্যান কিনছে কারা কর্তৃপক্ষ। প্রিজনভ্যানগুলোয় এয়ার কন্ডিশনার (এসি), ওয়েববেইজড ক্যামেরা, বন্দির ফোন রেকর্ডার, জিপিএস ট্র্যাকিং ডিভাইসসহ সার্বক্ষণিক মনিটরিং সহায়ক সবকিছুই রয়েছে। শিগগিরই হাইটেক প্রিজনভ্যানগুলো কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago